১২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গুগলম্যাপের ভুল নির্দেশনায় নদীতে গাড়ি পড়ে মৃত ৩

ভারতে উত্তরপ্রদেশের বেরেলিতে গুগল ম্যাপের ভুল নির্দেশনার কারণে অসম্পূর্ণ সেতু থেকে একটি গাড়ি নদীতে পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবরে বলা হয়েছে, সেতুর সামনের অংশ বন্যার সময় ভেঙে নদীতে তলিয়ে যাওয়ার পর সেখানে পুনরায় নির্মাণ কাজ শুরু হয়, তবে জিপিএসে সেই তথ্য আপডেট হয়নি।
গাড়ির যাত্রীরা গুরুগ্রামের বাসিন্দা। বরৈলিতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসছিলেন তাঁরা। রাস্তা অচেনা হওয়ায়, গুগল ম্যাপই ভরসা ছিল তাঁদের। কিন্তু জিপিএস ভুল নেভিগেশন করে নির্মানাধীন সেতুর রাস্তা দেখায়। চালকও সেই পথই অনুসরণ করে এবং ৫০ ফুট উচ্চতা থেকে রামগঙ্গা নদীতে পড়ে যায়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, গাড়িটি বেরেলি থেকে বাদায়ুন জেলার ডাটাগঞ্জে যাচ্ছিল। খালপুর থেকে ডাটাগঞ্জ সড়ক ধরে চলার সময় সেতুর ভাঙা অংশে ধাক্কা খেয়ে গাড়িটি রামগঙ্গা নদীতে পড়ে যায়।
স্থানীয় সার্কেল অফিসার আশুতোষ শিবম জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে সতর্কতামূলক কোনও সাইনবোর্ড ছিল না। ফলে চালক বুঝতে পারেননি সেতুটি নিরাপদ নয় । ৫০ ফুট উচ্চতা থেকে গাড়িটি নদীতে পড়ে। এতে চালকসহ তিনজনের মৃত্যু হয়।
পুলিশ জানায়, রবিবার সকালে স্থানীয়রা দুর্ঘটনার শিকার গাড়িটি দেখতে পান। গাড়ির ভেতরে থাকা ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে অমিত ও বিবেক নামে ২ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তৃতীয় ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
নিহতদের পরিবার এই দুর্ঘটনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়ী করেছেন। তারা প্রশ্ন তুলেছেন কেন সেতুটি অসম্পূর্ণ অবস্থায় ফেলে রাখা হয়েছে এবং কেন সেখানে কোনো ব্যানার বা রাস্তা ব্যারিকেড দিয়ে আটকানো ছিল না।
নির্মাণ বিভাগকে অবহেলার জন্য অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে এফআইআর করার দাবি জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

রাজবাড়ীতে ব্যাংকে টাকা জমা না দেওয়ার অভিযোগে নার্স তানিয়ার কারাদণ্ড

গুগলম্যাপের ভুল নির্দেশনায় নদীতে গাড়ি পড়ে মৃত ৩

Update Time : ০৬:৪১:২৩ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪