মাগুরার মহম্মদপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আরিফুজ্জামান মিল্টন মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মহাঅষ্টমীর রাতে উপজেলা সদরের সার্বজনীন শিবমন্দির পূজা মণ্ডপসহ গিয়ে পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।পরিদর্শনকালে তিনি বলেন,“ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই একসাথে বসবাস করতে চাই।এটি বাংলাদেশের চিরায়ত ঐতিহ্য। বিএনপি জনগণের রায়ে দায়িত্ব পেলে সকল ধর্মাবলম্বীর শান্তি,নিরাপত্তা,ধর্মকর্ম পালনের স্বাধীনতা এবং সংস্কৃতির চর্চার অধিকার নিশ্চিত করবে।”
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব,মো.জাহিদুল ইসলাম রানু,বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দসহ দলীয় কর্মীরা।মণ্ডপ পরিদর্শনকালে তারা ভক্ত ও পূজারীদের শুভেচ্ছা জানান এবং পূজা কমিটির সভাপতি ছোট কুমার সরকারের হাতে ব্যক্তিগতভাবে আর্থিক অনুদান প্রদান করেন।
পরিদর্শন শেষে মো.আরিফুজ্জামান মিল্টন মণ্ডপ পরিদর্শন বইতে তার মতামতও লিপিবদ্ধ করেন।
সর্বশেষঃ
মহম্মদপুরে স্বেচ্ছাসেবক দল নেতার পূজা মণ্ডপ পরিদর্শন
-
স্টাফ রিপোর্টার : - Update Time : ১১:৪০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
- ২৪৫ Time View
Tag :
Popular Post

















