০৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ষাটোর্ধ্ব বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণ ও চুরির ঘটনায় : আটক৩

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় এক বৃদ্ধা ভিক্ষুককে (৬৩) প্রলোভন দেখিয়ে নির্জন বাঁশবাগানে নিয়ে দলবদ্ধ ধর্ষণ ও চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী বৃদ্ধার অভিযোগের প্রেক্ষিতে শিবালয় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার ষাইটঘর তেওতা গ্রামের মৃত মজিদ শেখের ছেলে আশরাফুল (২৬), দক্ষিণ তেওতা গ্রামের মো. আতাব আলীর ছেলে রবিন ওরফে সোহেল রানা (২৭) এবং তেওতা বাজারের নিতাই চন্দ্র পাল (৪৫)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী বৃদ্ধা ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। গত ৩০ মে দুপুর ১২টার দিকে ষাইটঘর তেওতা বাজারে ভিক্ষা করার সময় আসামি আশরাফুল ও সোহেল রানা তাকে প্রলোভন দেখিয়ে ইজিবাইকে করে কৌশলে দক্ষিণ তেওতা এলাকার একটি বাঁশবাগানে নিয়ে যায়। সেখানে তারা বৃদ্ধাকে জোরপূর্বক মাটিতে ফেলে মুখ চেপে ধরে পালাক্রমে ধর্ষণ করে।

এ সময় আসামিরা বৃদ্ধার গলায় থাকা ১ ভরি ১৪ আনা ওজনের একটি রুপার চেইন ছিনিয়ে নেয়, যার বাজারমূল্য প্রায় ১০ হাজার টাকা। কাউকে বিষয়টি জানানের জন্য তাকে হত্যার হুমকি দিয়ে আসামিরা ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার কয়েকদিন পর বৃদ্ধা বিষয়টি তার আত্মীয়স্বজন ও স্থানীয়দের জানান। গত ৫ জুন বিকেলে স্থানীয়রা অভিযুক্ত আশরাফুল ও সোহেল রানাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে তাদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ তেওতা বাজারে অভিযান চালায়। সেখান থেকে চোরাই রুপার চেইনসহ ৩ নম্বর আসামি নিতাই চন্দ্র পালকে গ্রেপ্তার করা হয়।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত তিন আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফরিদপুরের মধুখালীতে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত

ষাটোর্ধ্ব বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণ ও চুরির ঘটনায় : আটক৩

Update Time : ০৭:২৯:২২ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬