০৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার শুভ উদ্বোধন

মাগুরায় দুইদিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা -২০২৬ এর শুভ উদ্বোধন হয়েছে। ১৭ জুলাই শুক্রবার বেলা ১১ টায় মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আব্দুল কাদেরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান। বক্তব্য রাখেন মাগুরা জেলা দাবা খেলোয়াড় সংস্থার সভাপতি সৈয়দ নাজমুস সাদাত, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব, রুবায়েত হোসেন খান। বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় মাগুরা প্রেসক্লাবের সহযোগিতায় এসোসিয়েশন অফ চেয়াস প্লেয়ার মাগুরা শাখা প্রতিযোগিতার আয়োজন করে। এ প্রতিযোগিতায় মাগুরাসহ পার্শ্ববর্তী ১০ জেলার ৪০ দাবা খেলোয়াড় অংশ নেয়। পাশাপাশি এ প্রতিযোগিতায় ভারতের চৌকস সাতজন দাবা খেলোয়াড় অংশ নেয়।
আয়োজকরা জানান, তৃণমূল পর্যায় থেকে দাবা খেলোয়াড় সৃষ্টি করতেই আমাদেরই প্রতিযোগিতা। প্রতিযোগিতার মাধ্যমে দাবা খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি পাবে। মাগুরাসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে ভালো দাবা খেলোয়াড় রয়েছে কিন্তু রেটিং পদ্ধতিতে খেলোয়াড় তৈরির অভাব রয়েছে। তাই আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দাবা খেলোয়াড় তৈরীর কাজ করে যাচ্ছি। আগামীতে ভালো খেলোয়াড় সৃষ্টি ও তাদের দক্ষতা বৃদ্ধিতে মাগুরা দাবা সংস্থা কাজ করে যাবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে কালকিনিতে মানববন্ধন, যুবদল নেতা রাশেদ বেপারীর গ্রেপ্তারের দাবি

মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার শুভ উদ্বোধন

Update Time : ০৩:২৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬