০২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যেই খেলা ছিল সেই খেলার নিয়ম পাল্টাবই, খেলাকেও পাল্টে দেব : নড়াইলে এনসিপি নেতার হুঁশিয়ারি

  • নিউজ ডেস্ক :
  • Update Time : ০৫:৩৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • ৩৩৭ Time View

নড়াইলে রাজনৈতিক উত্তেজনা ছড়ানো এক জনসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, “যেই খেলা ছিল সেই খেলার নিয়ম তো পাল্টাবই, খেলাকেও পাল্টে দেব। রাজনীতি এখন আর রাজনীতিবিদদের জন্য সহজ হবে না।”

বুধবার (৯ জুলাই) দুপুরে নড়াইলে এক সমাবেশে দেওয়া বক্তব্যে হাসনাত নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, সামরিক প্রভাব এবং অতীতের বিতর্কিত নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন।

তিনি বলেন, “আমাদের আগেও হুদা কমিশন ছিল, রকিব কমিশন ছিল—যারা দিনের ভোট রাতে করেছে। এমনকি মৃত ব্যক্তিদের নামেও ভোট পড়েছে। আজ সেই নুরুল হুদা জেলে, জুতার মালা গলায়।”

নির্বাচন কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। “গতকালই তারা মিটিংয়ের আগেই জানিয়ে দিয়েছে, শাপলা প্রতীক দেওয়া হবে না। মানে মিটিংয়ের আগেই রায় জানিয়ে দিচ্ছে—এটা কাদের রিমোটে চলা বুঝে নিতে কষ্ট হয় না।”

কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে হাসনাত অভিযোগ করেন, কমিশনের কিছু সদস্য সাম্প্রতিক সময়ে ক্যান্টনমেন্টের সিএমএইচ-এ অবস্থান করেছেন। তিনি বলেন, “এরশাদের সময় যেমন গলফ খেলা হতো, এখনো রাজনীতিকে একই প্যাটার্নে সামরিক প্রভাবের মধ্যে রাখা হচ্ছে। রাজনীতি করতে হলে ক্যান্টনমেন্ট ছাড়ুন।”

তিনি আরও বলেন, “নির্বাচন, রাজনীতি ও জনগণের কথা যদি বলতেই চান, তাহলে চাকরি ছেড়ে মাঠে নামুন। না হলে এটা ‘ফাউল প্লে’। আর ফাউল করলে রেড কার্ড দেখানো হবে।”

বক্তব্যের শেষাংশে হাসনাত আবদুল্লাহ বলেন, “রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনতেই হবে। অতীতের খেলা আর খেলতে দেওয়া হবে না। জনগণই হবে শেষ কথা।”

তিনি নড়াইলবাসীকে আহ্বান জানান, “আপনারা আমাদের পাশে থাকুন। সামনে আরও বড় লড়াই আসছে। সেই লড়াইয়ে আবার দেখা হবে।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মাদকের করাল গ্রাস থেকে রক্ষায় যুবসমাজকে ক্রীড়ামুখী করতে হবে — অ্যাডভোকেট হেমায়েত হোসেন

যেই খেলা ছিল সেই খেলার নিয়ম পাল্টাবই, খেলাকেও পাল্টে দেব : নড়াইলে এনসিপি নেতার হুঁশিয়ারি

Update Time : ০৫:৩৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫