প্রকৃতির মনোরম সৌন্দর্য উপভোগ করতে বরিশালের উজিরপুর উপজেলার বিখ্যাত সাতলা লাল শাপলার বিলে আনন্দভ্রমণে গিয়েছিলেন বি.এম. ইশতিয়াক পৃথেল। গতকাল (২৮ আগস্ট) শুক্রবার সকালে তিনি এই মনোরম স্থানে পৌঁছান।
সকালে লাল শাপলার বিলে প্রস্ফুটিত হাজারো শাপলার বর্ণিল রূপ ও গ্রামীণ প্রকৃতির শান্ত পরিবেশ তাকে মুগ্ধ করে। বিলের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি তিনি এ স্মরণীয় মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দী করেন।
পরিদর্শন শেষে বি.এম. ইশতিয়াক পৃথেল জানান,যান্ত্রিক জীবনের ব্যস্ততা থেকে কিছুটা দূরে এসে প্রকৃতির মাঝে এমন স্নিগ্ধ সকাল কাটানো সত্যিই অসাধারণ এক অভিজ্ঞতা।লাল শাপলার এই রূপ যে কাউকেই বিমোহিত করবে।
সর্বশেষঃ
উজিরপুরের লাল শাপলা বিলে ঘুরতে গিয়ে বি.এম. ইশতিয়াক পৃথেলের আনন্দভ্রমণ
-
বি.এম.হানিফ,কালকিনি - Update Time : ০১:৪৫:২৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- ১৩৭ Time View
Tag :
Daily Janatar Sangram উজিরপুরের লাল শাপলা বিলে ঘুরতে গিয়ে বি.এম. ইশতিয়াক পৃথেলের আনন্দভ্রমণ দৈনিক জনতার সংগ্রাম
Popular Post



















