০৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মহাখালীতে শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ

রাজধানীর মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে তারা এ অবরোধ করেন।

সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে প্রায় দুই হাজার শিক্ষার্থী তিতুমীর কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করেন।

বেলা সাড়ে ১১টার দিকে মিছিলটি মহাখালী রেলক্রসিং এলাকায় অবস্থান নেয়। এ খবরে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো প্রতিনিধি না আসা পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন। তাদের দাবি, মন্ত্রণালয়ের প্রতিনিধিদের মহাখালীতেই আসতে হবে।

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে এবং তিতুমীর বিশ্ববিদ্যালয় কমিশন গঠনের দাবিতে কয়েক মাসে একাধিকবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন জানান, তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজ পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় দাবিতে তারা রেললাইন অবরোধ করেছেন।

এদিকে অবরোধের কারণে রেল চলাচল বন্ধ রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান।

মহাখালীতে শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ

Update Time : ০২:৫৭:২৬ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪