১১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কালকিনিতে ইউএনও সাইফ-উল-আরেফীনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মাদারীপুরের কালকিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ-উল-আরেফীন-এর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কালকিনি উপজেলা ও পৌরসভার নাগরিক সমাজের উদ্যোগে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারে কর্মকালের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীন সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব মাহবুব হোসেন মুন্সী এবং ডাসার উপজেলা বিএনপির। বক্তারা ইউএনও সাইফ-উল-আরেফীনের প্রশাসনিক দক্ষতা, সততা এবং সাধারণ মানুষের সেবায় তাঁর অনন্য ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
​নাগরিক সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, স্থানীয় সুধীজন ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে বিদায়ী অতিথিকে স্মারক সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে এক বিনম্র ও ভাবগম্ভীর পরিবেশে তাঁকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ছুটির ঘণ্টা-শৈশবের ভালোবাসা মাখাদিনগুলোর মধুর স্মৃতিধ্বনি

কালকিনিতে ইউএনও সাইফ-উল-আরেফীনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Update Time : ০৫:৫১:০৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬