১১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আলফাডাঙ্গায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

ফরিদপুরের আলফাডাঙ্গায় দরিদ্র ও মেধাবী ১৪০ শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। একই সঙ্গে হাসপাতালে মেডিকেল ডায়াগনস্টিক সরঞ্জাম ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়।

রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা চত্বরে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. মো. ইলিয়াস মোল্লা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. ইলিয়াস মোল্লা বলেন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। বাইসাইকেল পেয়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতের কষ্ট কমবে এবং তারা পড়াশোনায় আরও মনোযোগী হবে। শিক্ষার্থীদের ভালোভাবে পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

বাইসাইকেল পাওয়ার পর বানা এম এ মসজিদ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের একাধিক শিক্ষার্থী বলেন, দূরের বাড়ি থেকে বিদ্যালয়ে আসা-যাওয়ায় প্রতিদিন অনেক কষ্ট হতো। পরিবারের আর্থিক সামর্থ্য না থাকায় বাইসাইকেল কেনা সম্ভব হয়নি। এখন বাইসাইকেল পাওয়ায় যাতায়াতের কষ্ট কমবে এবং সময়মতো বিদ্যালয়ে আসতে পারব। এ সহায়তার জন্য উপজেলা প্রশাসনের প্রতি আমরা কৃতজ্ঞ। আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভালো ফলাফল করব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান। সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস এম হাফিজুর রহমান।

এ সময় এগ্রিকালচারলিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব কৃষিবিদ শেখ মোহাম্মদ মাসউদ, আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল-আমিন, উপজেলা সমবায় কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামাল হোসাইন, উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও নায়েবে আমির এস এম রিদওয়ানুন্নবীসহ অনেকে উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ছুটির ঘণ্টা-শৈশবের ভালোবাসা মাখাদিনগুলোর মধুর স্মৃতিধ্বনি

আলফাডাঙ্গায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

Update Time : ০৭:৫৮:৩১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬